সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

গোদাগাড়ীতে মাদক মামলায় জামাইকে ফাঁসিয়ে দিল শ্বশুর

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ১০৪১ বার পড়া হয়েছে /

রাজশাহীর গোদাগাড়ীতে মাদক মামলায় জামাইকে ফাঁসিয়ে দিয়েছে শ্বশুর। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় মঙ্গলবার(৯ জুন) দুপুর আড়াইটার উপজেলার চর বয়ারমারী হবুপাড়া ব্রিজের কাছে হাসিম(২৬)নামের এক যুবককে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে থানা পুলিশ। আটককৃত হাসিম পার্শবর্তী গ্রাম চর কোদালকাটি গ্রামের মহিউদ্দীনের ছেলে ও চাপাইনবাবগ্ঞ্জ সদর উপজেলা আলাতুলী ইউনিয়নের সদস্য (মেম্বার) মারফত আলীর জামাই। সীমান্তের একাধিক সুত্রে জানাই আটককৃত হাসিম মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করার কাজ করত। তার শ্বশুর মারফত আলী ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার চাটাইডুবি গ্রামের কবিরের সঙ্গে মাদকের কারবার রয়েছে। আর ভারত থেকে পাঠানো প্রায় ৬ কেজি হেরোইন আত্মসাত করতেই জামাইকে হেরোইন দিয়ে ধরিয়ে দিলেন আপন শ্বশুর মারফত আলী। আটককৃত হাসিম পুলিশকে জানাই তার শশুর একটি ব্যাগ রেলবাজার খেয়াঘাটের কাছে পৌছে দিতে বলে। এরপর চর বয়ারমারী হবুপাড়া ব্রিজের কাছে আসলে পুলিশ হাসিমের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে হেরোইন উদ্ধার করে গোদাগাড়ী থানার এসআই আব্দুল মান্নান। এ সময় হাসিম দাবি করে আসছিল ব্যাগটি তার নয়। সূত্র গুলি আরো জানায়, পরিকল্পিতভাবে হাসিমকে ধরিয়ে ভারতীয় মাদক ব্যবসায়ীকে জানানো হয় পাঠানো হেরোইনগুলি পুলিশ ধরা পড়েছে। আর এমন নাটক সাজালেও মারফত আলীর পরিকল্পনা ফাস হয়ে যায়। তবে মারফত আলী তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। এ ঘটনাটি জানাজানির পর একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্তে নেমেছে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম বলেন, এই ঘটনাটি আমি শুনেছি। তবে তদন্ত করে দেখা হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD