বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ভূমি দখল মামলায় প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলেন আদালত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে /

ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আদালত ভূমি দখল সংক্রান্ত এক মামলায় গুরুত্বপূর্ণ আদেশ জারি করেছেন। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নালিশী ভূমির দখল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারায় দায়ের করা আবেদনটির শুনানি শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম হুসাইন এ আদেশ প্রদান করেন।

আদালত নির্দেশনায় বলেন, সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) নালিশী ভূমির চৌহদ্দি ও তফসিল বিস্তারিতভাবে উল্লেখ করে একটি পূর্ণাঙ্গ দখল প্রতিবেদন আদালতে দাখিল করবেন। পাশাপাশি, ওই ভূমিতে শান্তি–শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে সতর্ক নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, উভয় পক্ষের মধ্যে যাতে কোনো ধরনের উত্তেজনা বা সংঘাত সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে জানা গেছে, মামলার প্রথম পক্ষের বক্তব্য আদালতে উপস্থাপিত হয়নি। তবে আদালত পরবর্তী শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করবেন বলে জানা গেছে।

পরবর্তী শুনানির তারিখ হিসেবে ২৪ ডিসেম্বর ২০২৫ নির্ধারণ করা হয়েছে। আদেশের কপি ইতিমধ্যে সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

এদিকে, ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী নালিশী ভূমিতে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD