বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

রাজবাড়ীর খানখানাপুরের ব্যাবসায়ী দুর্বৃত্তদের হামলায় নিহত

স্টাফ রিপোর্টার আবু তাহের
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৯৫৬ বার পড়া হয়েছে /

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ভাগলপুর এলাকায় শহীদ শেখ নামে এক ব্যাবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্যাবসায়ী শহীদ শেখ সদর উপজেলা পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া এলাকার ইব্রাহীম শেখের ছেলে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার সকাল পৌনে বারোটার সময় খানখানাপুর বাজার থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যাবসায়ী শহীদ শেখ। এ সময় তিনি ভাগলপুর সেবা ইটভাটার সামনে আসলে পিছন থেকে আসা একটি মোটর সাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। মোটর সাইকেল থেকে পরে যাওয়ার পরে আরো একটা গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।এতে ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে এই হত্যা কান্ডের সাথে জরিতদের গ্রেপ্তারের ব্যাপারে অভিযান চলমান আছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD