বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সালথায় ভ্রাম্যমান আদাল‌তের অ‌ভিযা‌নে ৬ ব্যা‌ক্তি‌কে জ‌রিমানা

স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ১০২৪ বার পড়া হয়েছে /

ফরিদপুরের সালথা উপ‌জেলায় ক‌রোনা ভাইরাস (ক‌ভিট ১৯) এর সংক্রমন রোধ কর‌তে নিয়‌মিত কাজ করে চ‌লে‌ছে প্রশাসন। এরই ধারাবা‌হিকতায় জনসমাগম রোধ কর‌তে ও জনসাধারন‌কে স্বাস্থ্য‌বি‌ধি সমপ‌র্কে স‌চেতন কর‌তে নিয়মিত ভ্রাম্যমান আদাল‌ত প‌রিচালনা কর‌ছে।

জনসমাগম রোধ কর‌তে বৃহস্পতিবার ১৮ই মে বিকালে উপজেলা সদর বাজার, বালিয়া বাজার ও ঠেনঠেনিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় পৃথক অভিযানে ৬ ব্যক্তিকে ২৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রেন সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মোহাম্মদ হা‌সিব সরকার।

ভ্রাম্যমান আদালতসু‌ত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি অমান্য করে ৪টার পরে দোকান খোলা রেখে জনসমাগম করায় ৫ দোকানদারকে ২ হাজার ৫শ’ টাকা ও মাস্ক ব্যবহার না করায় ১জনকে ২শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এসময় জনসাধারণকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য এবং তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিকাল ৪ টার মধ্যে বাজার থেকে ক্রয় করার অনুরোধ করেন। বিকাল ৪টার পর ঔষুধ ও চিকিৎসা সেবা ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD