বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

আশুলিয়ায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার মোরশেদ আলী মারুফ
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২০
  • ১০২৩ বার পড়া হয়েছে /

আশুলিয়ায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত। নিহত রায়হানের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১১ টি মামলা রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২২ জুন) বেলা ১১ টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকার মোশাররফের বাড়িতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রায়হান চাঁদপুর জেলার উত্তর মতলব থানার বাসিন্দা। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযানে যায় র‍্যাব-২ । এসময় র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে রায়হান। পরে র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় রায়হান নামের ওই মাদক ব্যবসায়ী। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা, দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও স্মার্ট মোবাইল ফোনসহ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-২ এর অফিসার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় র‍্যাব। এসময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলে রায়হান নামের ওই মাদক ব্যবসায়ী নিহত হয়। নিহত রায়হান চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর অন্য একটি টিম আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় কুষ্টিয়াগামী লবণবোঝাই একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। এসম আটক করা হয় ট্রাকের চালক ও সহকারীসহ এক মাদক ব্যবসায়ীকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD