বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

কাজিপুরে যুমনা নদীতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে ত্রাণের ব্রিজ

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ১০৬০ বার পড়া হয়েছে /

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে শুভগাছার ত্রাণের ব্রিজ।

সোমবার (২৯ জুন) কাজিপুরের শুভগাছায় সরে জমিনে গিয়ে দেখা যায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শুভগাছা ওয়াবদা বাধ থেকে ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ রাস্তায় নব নির্মাণ ত্রাণের ব্রিজটি ঝুঁকিতে।

ওয়াবদা সংলগ্ন নব নির্মাণ ব্রিজের দু পাশে ভাংগন ধরে এমতাবস্থায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী, ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান ব্রিজের পাশে গাছ প্রচুর লোড নেওয়ার কারণে বাধে ফাটন ধরেছে, ততক্ষণে কাজিপুরের ( কাজিপুর ফায়ার সার্ভিস স্টেশন) ফায়ার সার্ভিস ও শুভগাছা গ্রাম পুলিশের সহযোগিতায় গাছ গুলো কেটে ত্রাণের ব্রিজটি ঝুঁকি মুক্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান,ত্রাণের ব্রিজের দু পাশে ফাটল ধরেছে এমন খবর পাওয়ায় তৎক্ষনাৎ ঘটনাস্থলে এসে দেখতে পায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শুভগাছা ওয়াবদা বাধ থেকে ইউনিয়ন পরিষদের রাস্তায় জনগণের যোগাযোগ ব্যাবস্থায় একটি ত্রাণের ব্রিজ নির্মান করা হয়েছে।

শুধু ত্রাণের ব্রিজই নয় বাধের ভাঙ্গনের সম্ভবনা আছে গাছ গুলো লোড নেওয়ার কারণে ব্রিজের দুপাশে ফাটন ধরেছিল গাছ গুলো কেটে ফেলাই ব্রিজটি এখন ঝুঁকি মুক্ত, ত্রাণের ব্রিজটি রক্ষার্থে ব্রিজের দু পাশে বস্তা ডামবিং ও বাশের খুটি দ্বারা পাইলিং করা হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD