শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

চরভদ্রাসনে পানিতে ডুবে -১ শিশুর মৃত্যু

মোঃ রাকিব হোসেন চরভদ্রাসন প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ১০৪২ বার পড়া হয়েছে /

ফরিদপুরের চরভদ্রাসনে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকালের দিকে পূর্ব বিএস ডাঙ্গী গ্রামের শহিদ মন্ডলের ছেলে সাকিব মন্ডল(১১) বাড়ির থেকে কিছু দুরে শিশুদের সাথে খেলাধুলা করার সময় পুকুরের পানিতে পরে যায়। পরে,পরিবার ও স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে দ্রুত উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আসিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু ঘটে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD