মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

সিবিসি পরিবহন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যাত্রা শুরু।

নিজস্ব প্রতিবেদকঃ
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৭৫৫ বার পড়া হয়েছে /

নিরাপদ ভ্রমনের প্রত্যাশা নিয়ে স্বপ্নের পদ্মা সেতু পারি দিয়ে কুয়াকাটায় পৌঁছাতে সিবিসি পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে প্রিয়ম টাওয়ার কাউন্টার থেকে রোববার (২৬ জুন) বিকেল ৫ টায় ফিতা কেটে পরিবহনের উদ্বোধন করা হয়।

গণপরিবহনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সিবিসি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শাহীন আল মামুন, তার ব্যক্তিগত সহকারি মো: সাদ্দাম হোসেন, নির্বাহী পরিচালক মো: সাখাওয়াত হোসেন মাসুদ, পরিচালক (মার্কেটিং) আবু শাকের, পরিচালক ইমরান শিশির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম,এ শাহীন, আব্দুল কাইয়ুম, এসকে মাসুদ রানা ও নাসির উদ্দিনসহ প্রমুখ।

এসময় পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক শাহীন আল মামুন বলেন, স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ ও শুভ উদ্বোধন হওয়ায় দক্ষিণ বঙ্গের যাত্রী ও পর্যটকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার প্রত্যাশা নিয়ে সিবিসি পরিবহন যাত্রা শুরু করেছে। পরিবহনটি রূপগঞ্জের গাউছিয়া কাউন্টার থেকে ছেড়ে, সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড হয়ে মাওয়া ঘাট দিয়ে পদ্মা সেতু পারি দিয়ে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও কুয়াটাকা পর্যন্ত চলাচল করবে। উন্নত ও আধুনিক মানের এসি ও ননএসি এ পরিবহন যাত্রীসেবায় অনন্য ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD