সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

সাভারে প্রধান মন্ত্রীর জমি ও গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৫৮৭ বার পড়া হয়েছে /

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সাভারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।

এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, সাভার উপজেলায় ৩য় পর্যায়ে ৭৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য বরাদ্দ পাওয়া গিয়েছে। এবারের বরাদ্দের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের কান্দিবৈলারপুর মৌজায় ৮৬ শতক জমিতে ৪৩ টি, বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে ১টি এবং সাভার সদর ইউনিয়নের খঞ্জনকাঠি মৌজায় ৬২ শতক জমিতে মোট ৩১ টি পরিবারকে অর্থাৎ সাভার উপজেলায় মোট ৭৫ টি পরিবারকে প্রধানমন্ত্রী ঘর হস্তান্তর করবেন। এসব গৃহে থাকবে দুইটি শয়নকক্ষ, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার।

এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম আরো বলেন, ‘‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে ২শতাংশ জমি বন্দোবস্ত প্রদান পূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৩য় পর্যায়ের ২য় ধাপে ২৬হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, তালিকা ভিত্তিক আবেদনকারীগণের প্রত্যেকের আলাদা সাক্ষাৎকার গ্রহণ ও সরেজমিন পরিদর্শণের মাধ্যমে যথাযথ উপকারভোগী বাছাই ও তাদের জন্য বন্দোবস্তকৃত ঘরে বসবাসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি আরো বলেন, সহকারী কমিশনার ( ভূমি) এর কার্যালয়ের তৎপরতায় উদ্ধারকৃত ১৫০ শতাংশ খাস জমির বর্তমান গড় বাজার মূল্য আনুমানিক প্রায় ১৬ কোটি ৪ লক্ষ টাকা। পরিশেষে নির্বাহী কর্মকর্তা মহৎ এই উদ্যোগের যাত্রায় সকল অংশীজনকে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুর রহমান, সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদসহ অনেকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD