
চামড়া শিল্পের মান উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সাভারের চামড়া শিল্প নগরীতে গবেষণার প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রকল্পে দেশের বেসরকারি আহসানাউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ডেনমার্কের ইউনিভার্সিটি অফ সাউদার্ন এর সাথে সহযোগী সংস্থা হিসেবে কাজ করবেন আইডিয়া ট্রি। তিন বছর মেয়াদী এই প্রকল্পে আর্থিক সহযোগিতা করবে বাংলাদেশে নিয়োজিত ড্যানিস হাইকমিশন।
মঙ্গলবার দুপুরে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর কনফারেন্স রুমে উক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভিন্ন ট্যানারীর মালিক, অ্যাসোসিয়েশন সহ সংশ্লিষ্ট স্টোকহোল্ডারগনের অংশগ্রহণে ‘DANIDA ফাউন্ডেড প্রজেক্ট’ নামে এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বক্তারা বলেন, ট্যানারী বাংলাদেশের একটি অত্যন্ত সম্ভাবনাময় শিল্প কিন্ত কিছু ওয়ার্কপ্লেস সমস্যা এবং পলিসি ইস্যু জনিত কারনে শিল্পটি কাঙ্খিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। যথাপোযুক্ত পলিসি ইমপ্লিমেন্টেশন এবং শিল্প প্রতিষ্ঠান কর্তৃক তা বাস্তবায়ন ট্যানারী শিল্পকে ভিন্ন উচ্চতায় পৌঁছাতে সম্ভব হবে। চামড়া গবেষণা ইন্সটিটিউট, বিসিএসআইআর এ ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা রয়েছে। ট্যানারী শিল্পের উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় ও কার্যকর ভূমিকা রাখতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিয়োজিত ড্যানিস হাইকমিশন সোরেন আলভার্স্টসেন, গবেষণা প্রজেক্ট কোর্ডিনেটর দেওয়ান আহসান, প্রজেক্ট কোর্ডিনেটর বাংলাদেশ প্রফেসর ড.মোঃ সারওয়ার মোর্শেদ, সাভার বিসিক চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকোশলী মোঃ মাহফুজুর রহমান সহ অন্যান্যরা।