মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

সান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্কে মাঙ্কিপক্সে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫৮৫ বার পড়া হয়েছে /

যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে মাঙ্কিপক্স। এ পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো এবং নিউ ইয়র্ক রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানায়।

সিএনএন জানায়, সান ফ্রান্সিসকোর শহরের ২৬১ মানুষের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে ক্যালিফোর্নিয়া রাজ্যের ৭৯৯ জন মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।

নিউ ইয়র্কে ১ হাজার ২৪৭ জনের শরীরে ভাইরাস জনিত এ রোগটি শনাক্ত করা গেছে।

নিউ ইয়র্ক রাজ্যের স্বাস্থ্য কমিশনার ম্যারি টি বাসেট ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে উল্লেখ করে এটিকে জনস্বাস্থ্যে আসন্ন হুমকি বলে মন্তব্য করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত শনিবার মাক্সিপক্সকে বিশ্বের জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করে। এরপরই যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

সূত্র: সিএনএন, ওয়াশিংটন পোস্ট

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD