রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৭১১ বার পড়া হয়েছে /

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে জল্পেশের মন্দিরে যাওয়ার পথে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।

গাড়িতে থাকা জেনারেটর থেকে এ শর্টসার্কিট হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, পশ্চিমবঙ্গের কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের দিকে যাচ্ছিলেন। গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় আহতদের হাসপতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা ১০ জনকে মৃত ঘোষণা করেন।

মাতাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, ‌রোববার (৩১ জুলাই) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে গাড়ির পিছনে লাগানো জেনারেটরের (ডিজে সিস্টেম) তারের কারণে বিদ্যুতায়িতের ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি আরো বলেন, ‌নিহতদের পরিবারকে ঘটনাটি সম্পর্কে অবগত করা হয়েছে। গাড়িটি জব্দ করা হলেও সেটির চালক পালিয়ে গেছেন।

সূত্র: এনডিটিভি

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD