সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

রাজধানীতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৬১১ বার পড়া হয়েছে /

জ্বালানি তেলের দাম বাড়ার খবরে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

শনিবার (৬ আগস্ট) সকাল থেকে নগরীর ফার্মগেট, মহাখালী, মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় এ দুর্ভোগ দেখা গেছে।

 

রাজধানীর মিরপুর ১ নম্বর থেকে গুলশানে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন বেসরকারি চাকরিজীবী অশিত কুমার।

 

তিনি বলেন, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এ জন‌্য আজ হাতে একটু বেশি সময় নিয়ে বের হয়েছি। কিন্তু এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাসে উঠতে পারিনি। সড়কে বাস কম, যে কয়টা বাস আসছে সেগুলো আগে থেকেই যাত্রীতে পরিপূর্ণ হয়ে আসছে। ফলে সেই বাসে আর ওঠার সুযোগ থাকছে না।

 

আব্দুল হাই নামে এক পোশাক শ্রমিক বলেন, সকাল থেকে বৃষ্টি মধ‌্যে দাঁড়িয়ে আছি বাসের জন‌্য। কিন্তু প্রতিদিন যে পরিমাণ বাস সড়কে চলাচল করে আজ সেই পরিমাণ বাস নেই। নির্দিষ্ট সময় আজ হয়তো অফিসে পৌঁছাতে পারবো না।

 

মৌচাক থেকে মিরপুরে অফিসে আসেন কবির হোসেন নামে একজন। তিনি বলেন, সকালে বাসের জন‌্য দাঁড়িয়ে থেকে না পেয়ে বেশি টাকা দিয়ে অটোরিকশাতে এলাম। ফেরার সময় আবার কী হবে তাই ভাবছি।

 

গাজীপুর থেকে মিরপুরে অফিস আসেন ইসমাইল হোসেন নামে এক চাকরিজীবী। তিনি বলেন, জানতামই না তেলের দাম বাড়ছে। রাস্তায় বের হয়ে দেখি গাড়ি নেই। পরে ভেঙে ভেঙে বেশি টাকা খরচ করে আসলাম। আসলে সব কিছুর দাম বাড়ে কিন্তু বেতন বাড়ে না। তেলের দাম বাড়ার পর তো আবার বাস ভাড়া বাড়বে। আমাদের মতো নিম্ম আয়ের মানুষের কষ্ট আরও বাড়বে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD