বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সোমালিয়ায় হোটেলে হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৬৭ বার পড়া হয়েছে /

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে উগ্রবাদী হামলায় কমপক্ষে ১০জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খবর বিবিসি’র।

শনিবার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মোহাম্মাদ আব্দিকাদির নামে ওই কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা উগ্রবাদীদের প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে। তাদেরকে ওই হোটেল ভবনের একটি কক্ষে ঘেরাও করে রাখা হয়েছে। সেখান থেকে অধিকাংশ লোকজনকে উদ্ধার করা হয়েছে। তবে উগ্রবাদী হামলায় এ পর্যন্ত দশ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’

আল-কায়েদা সম্পৃক্ত আল-শাবাবের যোদ্ধারা শুক্রবার সন্ধ্যায় সোমালিয়ার জনপ্রিয় হায়াত হোটেলে ভয়াবহ হামলা চালায়। তারা সেখানে বেপরোয়া গুলি বর্ষণ করে ও একের পর এক বোমার বিস্ফোরণ ঘটায়।

আব্দিকাদির বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ভবনে আটকে পড়া শিশুসহ অনেক বেসামরিক নাগরিককে নিরাপদে উদ্ধার করেছে। তবে হোটেলটি এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ওই এলাকা থেকে বিক্ষিপ্ত গুলির এবং বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে।

সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মাদ গত মে মাসে নির্বাচিত হওয়ার পর মোগাদিসুতে এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ উগ্রবাদী হামলার ঘটনা।

ওই হোটেলের ভেতরে আটকা থাকা স্বজনদের সন্ধানে হোটেলটির বাইরে অনেক মানুষকে অপেক্ষা করতে দেখা যাচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD