বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বন্ধুর মেয়েকে হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩২৮ বার পড়া হয়েছে /

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ঘনিষ্ঠ বন্ধু আলেক্সান্দার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন।

সোমবার এক বিবৃতিতে দুগিনা হত্যাকে ‘জঘন্য’, ‘নির্মম’ অপরাধ আখ্যা দিয়েছেন তিনি। খবর বিবিসি ও রয়টার্সের।

দুগিনাকে খুবই ‘বুদ্ধিমতি’ এবং ‘গুণী’ বলেও প্রশংসা করেছেন পুতিন। ঘনিষ্ঠ বন্ধু আলেক্সান্দার দুগিনের মেয়ে দুগিনা নিহতের ঘটনার পর এই প্রথম পুতিন তার প্রতিক্রিয়া জানালেন।

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে গত শনিবার রাতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় বোমা বিস্ফোরণে নিহত হন সাংবাদিক দারিয়া দুগিনা।

তার বাবা ‘পুতিনের মস্তিষ্ক’খ্যাত আলেক্সান্দার দুগিনই এই গাড়িবোমা হামলার লক্ষ্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনে রুশ সেনা পাঠানোর পক্ষে শক্তিশালী অবস্থান নেওয়া কট্টর জাতীয়তাবাদী দুগিন পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে দেশে-বিদেশে পরিচিত।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD