শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ক্যাম্পাসের সামনে দুই ছাত্রীর সাথে পুলিশের অশালীন অঙ্গভঙ্গি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে /

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। গতকাল বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়েটের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের সেই সদস্যের নাম শফিকুল ইসলাম।

ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিযোগ, সন্ধ্যায় একটি রেস্তোরায় নাস্তা করার সময় পাশের টেবিল থেকে চোখের ইশারায় অশালীন অঙ্গভঙ্গি করেন পুলিশ সদস্য শফিকুল। তারা সেখান থেকে বেরিয়ে আসার পরও ইভটিজিং করার চেষ্টা করে।

এসময় ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা শফিকুলকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, পুলিশ কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD