বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

পানির দাম বাড়াচ্ছে পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩১৭ বার পড়া হয়েছে /

খরার কারণে পানি সঙ্কটে পড়েছে পর্তুগাল। দেশটির সরকার তাই ৪৩টি পৌরসভাকে সবচেয়ে বড় ভোক্তাদের জন্য অস্থায়ীভাবে পানির দাম বাড়ানোর সুপারিশ করেছে। এছাড়া সরকারি পার্ক, বাগান ও সড়ক পরিষ্কারের জন্য পানি সরবরাহ স্থগিত করেছে।

ন্যাশনাল মেটিওরোলজি ইনস্টিটিউট আইপিএমএ জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে তাপপ্রবাহের কারণে তীব্র খরার কবলে পড়েছে পর্তুগাল।

পরিবেশ মন্ত্রী ডুয়ার্তে কর্ডেইরো বুধবার জানিয়েছেন, পর্তুগালের মূল ভূখণ্ডের ৬১টি বাঁধের মধ্যে ১০টি সঙ্কটজনক অবস্থায় রয়েছে। এগুলোতে ধারণক্ষমতার ২০ শতাংশের কম পানি রয়েছে।

তিনি জানান, প্রায় শুকনো বাঁধগুলো দেশের উত্তর ও কেন্দ্রের ৪০টি পৌরসভায় এবং আলগারভের তিনটি পর্যটন নির্ভর এলাকায় পানি সরবরাহ করে। অবশ্য সারাদেশের জলাধারে দুই বছরের জন্য পর্যাপ্ত পানি রয়েছে। তবে সংকটজনক পরিস্থিতিতে থাকা ১০টি জলাধারে এক বছরের জন্য পর্যাপ্ত পানির মজুদ নেই।

পর্তুগালের মোট ২৭৮টি পৌরসভা রয়েছে। এই পৌর কর্তৃপক্ষই সারাদেশে পানি সরবরাহ করে।

কর্ডেইরো জানিয়েছেন, সরকার সুপারিশ করেছে যে, খরায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ৪৩টি পৌরসভায় যেসব পরিবার ও প্রতিষ্ঠান প্রতি মাসে ১৫ কিউবিক মিটারের বেশি পানি ব্যবহার করে তাদের জন্য দাম বাড়ানো উচিত। দেশের গড় পরিবার প্রতি মাসে ১০ কিউবিক মিটার ব্যবহার করে।

তিনি বলেন, তাদের অবশ্যই ‘অস্থায়ীভাবে পানির অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করতে হবে, যেমন রাস্তা ধোয়া, সবুজ স্থানগুলোতে পানি দেওয়া এবং ফোয়ারা ও সুইমিং পুল। সরকার এই ব্যবস্থাগুলো দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সহায়তা করবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD