শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৬৭ বার পড়া হয়েছে /

পটুয়াখালীর মহিপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী এক বাবাকে গ্রেপ্তার করেছে ‍পুলিশ।

বৃহস্পতিার (২৫) আগস্ট রাতে মহিপুর থানায় ওই তরুণী বাদী হয়ে বাবার বিরুদ্ধে মামলা করেন। শুক্রবার (২৬ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, এক মাস পূর্বে এক যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণীকে আনুষ্ঠানিকভাবে তুলে না দেওয়ায় তিনি মায়ের বাসায় থাকতেন। গত বৃহস্পতিবার রাতে তিনি ঘরের বারান্দায় ঘুমান। রাত ১১টার দিকে মেয়ের মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। লোক লজ্জার ভয়ে বিষয়টি ওই তরুণী কাউকেই জানাননি। পরে শুক্রবার সকালে বাড়িতে একা পেয়ে মুখ চেপে আবারও ধর্ষণ করে। এসময় প্রতিবেশীরা বিষয়টি দেখে ফেলে এবং তাকে আটক করে পুলিশে দেয়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, ওই তরুণীকে মেডিক‌্যাল পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD