মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

ইউরোপে বেড়েছে পোশাক রপ্তানি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৩৩ বার পড়া হয়েছে /

পোশাক রপ্তানি খাতে ফের ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের রপ্তানি বেড়েছে ৪৫ শতাংশ। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট’ এর বরাদ দিয়ে রবিবার (২৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

ইউরোস্ট্যাটের পরিসংখ্যান মতে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাক পণ্য আমদানি বেড়েছে ৪৪ দশমিক ৯৫ শতাংশ। সেসময় পর্যন্ত আমদানির পরিমাণ দাঁড়ায় ৯ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারে। একই সময়ে তাদের বৈশ্বিক পোশাক আমদানি বাড়ে ২৪ দশমিক ৩৭ শতাংশ।

একই সময়ে চীন থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি বছরে ২০ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পায়। তাতে আমদানির পরিমাণ ১০ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়।

এসময়ে অন্য দেশগুলোর মধ্যে কম্বোডিয়ার পণ্য রপ্তানি হয়েছে ৩২ দশমিক ৬৮ শতাংশ, পাকিস্তানের ২৯ দশমিক ২৮ শতাংশ, ইন্দোনেশিয়ার ২৫ দশমিক ৩৬ শতাংশ, ভিয়েতনামের ২২ দশমিক ৩৪ শতাংশ এবং মরক্কোর ২০ দশমিক ৫ শতাংশ পণ্য রপ্তানি হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) প্রকাশিত তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি বেড়েছে ১৮৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার ডলার। যা শতাংশের হিসাবে ৬০ দশমিক ৩০ শতাংশ।

তথ্য অনুসারে, ২০২২ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৫০১ কোটি ৯০ লাখ ৭ হাজার ডলারের। ২০২১ সালের একই সময়ে পোশাক পণ্য রপ্তানি হয়েছিল ৩১৩ কোটি ১০ লাখ ৯ হাজার ডলারের। সে হিসাবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালের একই সময়ে পোশাক পণ্য রপ্তানি বেড়েছে ১৮৮ কোটি ৭৯ লাখ ৮ হাজার ডলারের।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD