শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

সাভারে জাতীয় শোক দিবস উপলক্ষে আ. লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩৪১ বার পড়া হয়েছে /

সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগষ্ট মঙ্গলবার বিকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকার ঈদগাহ মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। তেঁতুলঝোড়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য জনবান্ধব মানবিক চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সায়েম মোল্লা,

তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ আলম, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, আওয়ামী লীগ নেতা ফিরোজ কাজল, আওয়ামী লীগ নেতা আলমাস মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুমনসহ তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ – যুবলীগ-ছাত্রলীগ- সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD