শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সম্মান-মর্যাদার সঙ্গে জনগণের সেবা করবো: রাজা তৃতীয় চার্লস

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে /

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দিয়েছেন। এতে তিনি সম্মান, মর্যাদা ও ভালোবাসার মাধ্যমে ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের সেবা করার অঙ্গীকার করেছেন।

বাংলাদেশ সময় শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বাকিংহ্যাম প্যালেস থেকে তিনি এ ভাষণ দেন।

ভাষণের শুরুতেই তিনি বলেন, আজ আমি গভীর দুঃখের অনুভূতি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি।
তিনি বলেন, যেভাবে রানি নিজে অটল নিষ্ঠার সঙ্গে এ কাজ করেছেন। আমিও এখন দৃঢ়তার সঙ্গে নিজের কাছে অঙ্গীকার করছি, আমি আমাদের দেশের প্রাণকেন্দ্রে সাংবিধানিক নীতিকে সমুন্নত রাখব।

মাকে স্মরণ করে তিনি বলেন, মহামান্য রানি, আমার প্রিয় মা তার সারা জীবন আমার এবং পুরো পরিবারের জন্য অনুপ্রেরণা ও উদাহরণ হয়ে ছিলেন। তার ভালোবাসা, স্নেহ, দিক নির্দেশনা, বোঝাপড়া সবকিছুর জন্যই আমরা তার কাছে ঋণী।

বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এর আগে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হিসেবে প্রিন্স চার্লসের নাম ঘোষণা করেছিলেন রানি। স্বাভাবিকভাবেই রানির মৃত্যুর পরপর ব্রিটেনের শাসনভার চার্লসের ওপর ন্যাস্ত হয়েছে।
তথ‌্যসূত্র: বিবিসি

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD