বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ২০২৩ সালের নভেম্বরে: ইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২০২ বার পড়া হয়েছে /

২০২৩ সালের নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় দিকে নির্বাচন ভবনের অডিটরিয়ামে রোডম্যাপের মোড়ক উন্মোচনের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ২০২৩ সালের নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আর ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও নির্বাচন হতে এক বছর চার মাস বাকি। যে কর্মপরিকল্পনা করেছি। সেটা বাস্তবায়ন ও কাজের মূল্যায়নের প্রেক্ষিতে আশা করছি সব রাজনৈতিক দলের কমিশনের প্রতি আস্থা ফিরে আসবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ছাড়াই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের মোড়ক উন্মোচন করেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির অতিরিক্ত সচিব।

ইসি থেকে জানানো হয়, সিইসি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। সিইসির অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD