বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মিরপুরে জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা, এলাকায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে /
জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলা, সেনা মোতায়েন

রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে জামায়াতের অন্তত ১৬ জন সদস্য আহত হন।

এ সময়ে মসজিদের ভেতরে কয়েকজনকে আটকে রাখার অভিযোগও উঠেছে।

পুলিশের মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মইনুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

জামায়াতের নেতাকর্মীরা জানান, ঘটনাস্থলে পুলিশ আসার পর বিএনপি নেতাকর্মীরা পুলিশের সামনেই মারমুখী আচরণ করতে থাকে। পরে সেনাবাহিনী সদস্যরা পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে।

রাত ৮টায় দোষীদের গ্রেফতারের দাবিতে জামায়াত ও ছাত্রশিবিরের শত শত নেতাকর্মী বিক্ষোভ করেন। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ মিছিল চলছিল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD