বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

জিম করতে গিয়ে মুশফিকের পায়ে ৬ সেলাই

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে /

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে জিম করার সময় পায়ে চোট লেগেছে মুশফিকুর রহিমের। কাটা পায়ে অন্তত ৫-৬টি সেলাই দেয়া লেগেছে। যার ফলে মুশিকে থাকতে হবে অন্তত দুই সপ্তাহের বিশ্রামে।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে হোম অফ ক্রিকেট মিরপুরে এই দুর্ঘটনা ঘটে। কাটা ছাড়া আর কোন সমস্যা না থাকায় তেমন কোন সমস্যা দেখছেন না বোর্ডের মেডিক্যাল ইউনিট। ১০ দিনের ভেতর সেলাই কেটে ফেলা হবে বলেও জানানো হয়েছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফিকের চোটটা তেমন খারাপ কিছু না। কোনো প্রকার ফ্র‍্যাকচার (চিড়) ধরা পড়েনি। ৫-৬ টা সেলাই লেগেছে কিন্তু এটা দ্রুতই ঠিক হয়ে যাবে। ফ্র‍্যাকচার না থাকায় সেলাইও কাটা যাবে ১০ দিনের মধ্যে।’

সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মুশফিকুর রহিম।

এশিয়া কাপের পারফরম্যান্সের জের ধরে সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাকে প্রতি ম্যাচের পরই হয়েছেন। এশিয়া কাপের মিশন শেষ করে এসেই আনুষ্ঠানিকভাবে নিজের ফেসবুক ও টুইটার একাউন্ট থেকে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দেন তিনি।

অবসর নেওয়ার পর শুক্রবার প্রথমবার মিরপুরে অনুশীলন করেন। দ্বিতীয় দিন অর্থ্যাৎ শনিবার মাঠে এসে পড়লেন চোটে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD