বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

হঠাৎ মুঠোফোন হারিয়ে গেলে ফেসবুক বন্ধ করবেন যেভাবে

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে /

ফেসবুক ব্যবহার করছেন, ঠিক এমন অবস্থায় মুঠোফোন হারিয়ে বা ছিনতাই হয়ে যেতে পারে। এতে ফেসবুক অ্যাকাউন্টে থাকা তথ্য অনেক সময় অন্য ব্যক্তিরা জেনে যান।
ব্যক্তিগত তথ্য প্রকাশের পাশাপাশি অ্যাকাউন্টও বেহাত হতে পারে। তবে চাইলেই হারিয়ে যাওয়া মুঠোফোন থেকে ফেসবুক লগআউট বা বন্ধ করা সম্ভব।

মুঠোফোন হারিয়ে যাওয়ার পর দ্রুত আশপাশে থাকা কম্পিউটারের মাধ্যমে নিজের ফেসবুক প্রোফাইলে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে প্রবেশ করতে হবে। এবার সেটিংসে ক্লিক করে Security and login নির্বাচন করলেই ডান পাশে দেখা যাবে where you are logged in। অপশনটিতে হারিয়ে যাওয়া মুঠোফোনের মডেল দেখা যাবে।

হারিয়ে যাওয়া মুঠোফোনের মডেলের ডান পাশে থাকা তিন ডট মেনুতে ক্লিক করলে Not you এবং log out নামের দুটি অপশন দেখা যাবে। এবার Log out অপশনে ক্লিক করলে মুঠোফোনটি যেখানে থাকুক না কেন, সেখানে চালু থাকা ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এরপর যত দ্রুত সম্ভব নিজের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। এর ফলে পরবর্তী সময়ে মুঠোফোনটি থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ প্রবেশ করতে পারবে না।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD