বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ইয়াহু’র

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০১ বার পড়া হয়েছে /

এবার ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু। প্রতিষ্ঠানটি তাদের অ্যাড টেক বিভাগকে নতুন করে সাজানোর অংশ হিসেবে এসব কর্মী ছাঁটাই করা হবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ কথা জানিয়েছে।

বিবৃতিতে তারা আরো জানিয়েছে, এ ছাঁটাইয়ের কারণে এ বছরের মধ্যে এড টেক বিভাগের প্রায় ৫০ শতাংশ কর্মী চাকরি হারাবেন। শুধুমাত্র এ সপ্তাহেই চাকরিচ্যুত হবেন ১ হাজারের বেশি কর্মী।

২০২১ সালে ৫ বিলিয়ন ডলারে ইয়াহুর মালিকানা কিনে নেয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট (এপিও.এন)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে তাদের প্রধান বিজ্ঞাপন ব্যবসায় বিনিয়োগ ও শ্রম কমে আসবে।

অনিশ্চিত আর্থিক মন্দার ও রেকর্ড মুদ্রাস্ফীতির কারণে অনেক বিজ্ঞাপন প্রতিষ্ঠান তাদের মার্কেটিং বাজেট ছেঁটে ফেলেছে। এর মধ্যেই এ সিদ্ধান্ত নিল ইয়াহু।

গুগলের আলফাবেট, গোল্ডম্যান সাচস গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানও গত কয়েক মাসে কয়েক হাজার কর্মী ছাঁটাই করেছে। মুদ্রাস্ফীতি এবং সুদ হার বৃদ্ধির কারণে তারা বাধ্য হয়ে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে এসব প্রতিষ্ঠান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD