শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

কানাডায় নিউজ কনটেন্ট শেয়ার বন্ধ রেখেছে ফেসবুক-ইনস্টাগ্রাম

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪৪৬ বার পড়া হয়েছে /

কানাডার পার্লামেন্টে একটি ‘বিতর্কিত’ আইন পাসের পর থেকে দেশটির ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছে সংবাদ প্রচার সীমিত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা।

আইনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সংবাদ প্রচারের জন্য এসব প্ল্যাটফর্মের পক্ষ থেকে ‘নিউজ পাবলিশারকে’ অর্থ প্রদান করতে হবে।এ আইনের প্রতিক্রিয়া হিসেবে মেটা এবং গুগল উভয় প্রতিষ্ঠানই ইতোমধ্যে কানাডার নাগরিকদের কাছে সংবাদ প্রচার সীমিত করতে কাজ শুরু করেছে।

২০২১ সালে অস্ট্রেলিয়ায় একই ধরনের আইনের কারণে সেখানেও সংবাদ প্রচার বন্ধ করে ফেসবুক।

২৭ জুলাই কানাডার সিনেটে অনলাইন নিউজ অ্যাক্ট পাস হয়। সেখানে মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠানকে সংবাদ প্রচারের জন্য গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ও কনটেন্ট প্রচারের জন্য অর্থ প্রদানের প্রয়োজনীয় আইন করা হয়েছে।

তবে এ বিষয়ে মেটা জানিয়েছে, এটা মৌলিকভাবে ত্রুটিপূর্ণ একটি আইন। আমাদের প্ল্যাটফর্মগুলো কীভাবে কাজ করে, তার বাস্তবতাকে এখানে উপেক্ষা করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD