সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

উত্তরায় হোটেলের বাথরুমে পড়ে ছিল ব্রিটিশ নাগরিকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ বার পড়া হয়েছে /

রাজধানীর উত্তরা-৪ নম্বর সেক্টরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডুগাল্ড ফিনলাসন (৬০)।আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ১১ নম্বর সড়কের হোটেল মেরিনো থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

উত্তরা পূর্ব থানার এসআই মামুনুর রহমান জানান, ব্রিটিশ নাগরিক ডুগাল্ড ফিনলাসন টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।

খবর পেয়ে সকালে হোটেলটির দ্বিতীয় তলার ১০৮ নম্বর রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি চলতি মাসের ২০ তারিখে ওই হোটেলে ওঠেন। বুধবার রাতে তিনি খাওয়াদাওয়া করেছেন। সকালে তার এক বন্ধু এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান।

পরে তারা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখেন বাথরুমের ভেতরে মৃত অবস্থায় পড়ে আছেন তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD