বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ

আমদানি পণ্যের মূল্য যাচাইয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২০১ বার পড়া হয়েছে /

আমদানি পণ্যের মূল্য যাচাই-বাছাই করে ঋণপত্র (এলসি) খোলাসহ পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।সোমবার (১০ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশনায় আন্তর্জাতিক বাজারদর যাচাই করে পণ্যের মূল্য নির্ধারণের কথা বলেছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলার আগে ব্যাংকগুলোকে যাচাই–বাছাই করতে হবে। এ ক্ষেত্রে বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আমদানিকারকের চুক্তির তারিখে আন্তর্জাতিক বাজারদর বা একই সময়ে পণ্যের আমদানি মূল্য কেমন, তা যাচাই করে নিশ্চিত হওয়ার পরই লেনদেন করতে হবে ব্যাংককে। ফলে এখন থেকে মূল্য যাচাই এবং প্রতিযোগিতামূলক দামে পণ্য আমদানির বিষয়ে ব্যবস্থা নিতে হবে ব্যাংকগুলোকে।আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ওঠানামার কারণে প্রয়োজনের বেশি ডলার খরচ হতে পারে—এই আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া ডলারের ওপর চাপ কমানোও এই নির্দেশনার লক্ষ্য।এদিকে বর্তমানে আন্তর্জাতিক কয়েকটি সংস্থার কাছ থেকে পণ্যের বাজারদর যাচাই করে এলসি খোলে ব্যাংকগুলো। নতুন পণ্যের ক্ষেত্রে তা যাচাই সহজ হলেও ব্যবহৃত পণ্যের দর নির্ধারণে জটিলতার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD