শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন, তিন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে /

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরিবর্তে আরেকজনের ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।আজ বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টায় এ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এবারই প্রথম ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আসনটিতে ভোট দিচ্ছেন ভোটাররা।রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।যেই তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে সেগুলো হলো- ফুলছড়ি উপজেলার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়,সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় ও রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।সরেজমিনে দেখা গেছে, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার তিনটি কেন্দ্রে ভোটারের আঙুলের ছাপ নেওয়ার পর তাকে কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়ার ঘটেছে। পরে জোরপূর্বক অন্য আরেক ব্যক্তি গোপনকক্ষে প্রবেশ করেন। জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরিবর্তে আরেকজনের ভোট দেওয়ার অভিযোগ উঠার কারণে এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD