সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

পাবনায় বাসের ধাক্কায় শ্যালিকা-দুলাভাই নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৫৯৮ বার পড়া হয়েছে /

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী শ্যালিকা মাহবুবা (২৫) ও দুলাভাই ফরমান আলী (৩৫) নিহত হয়েছে। আজ শনিবার (২২ অক্টোবর) ঢাকা-পাবনা মহাসড়কের সাথিঁয়া উপজেলার ভিটেপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ফরমান আলী আমিনপুর থানার ভাটিকয়া চরপাড়া গ্রামের আনসার শেখের ছেলে এবং মাহবুবা মাধপুর চরপাড়া গ্রামের জামালের মেয়ে। এ বিষয়ে সাঁথিয়া থানার এসআই হায়দার আলী জানান, তারা দুজনেই গাজীপুরে ডিবিএল গার্মেন্টেস এ চাকরি করত। শুক্রবার রাত ৮টা দিকে একটি মোটরসাইকেলে তারা গাজিপুরের উদ্দেশ্যে মাধপুর থেকে রওনা হন। পথিমধ্যে ভিটাপাড়া নামক স্থানে পৌঁছালে রাতের কোনো এক সময় বাসের ধাক্কায় তারা ঘটনাস্থলে মারা যান।তিনি আরো জানান, ভোরে লোকমারফত খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে লাশ উদ্ধার করে মাধপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD