শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সেতুতে লঞ্চের ধাক্কা, ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৯৬ বার পড়া হয়েছে /

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইক্কা নামক স্থানে জয়ন্তিয়া নদীতে সেতুর সাথে ঢাকা-ডামুড্যাগামী যাত্রীবাহী লঞ্চ স্বর্ণদ্বীপের ধাক্কা লেগেছে বলে জানা গেছে। এতে তিন যাত্রী মারা গেছেন।আজ রবিবার (২৩ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।নিহতরা হলেন, গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল, জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী ও টাঙ্গাইলের নাজিমউদ্দিনের ছেলে শাকিল আহমেদ।গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গতকাল শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ঢাকার সদরঘাট থেকে স্বর্ণদ্বীপ নামের লঞ্চটি ডামুড্যার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোরে মেঘনা নদী থেকে জয়ন্তিয়া নদীতে প্রবেশ করে। এরপর গোসাইরহাটের সাইক্কা এলাকার সেতুর সাথে লঞ্চের তৃতীয় তলায় থাকা পানির ট্যাংকের ধাক্কা লাগে। ওই ট্যাংক ছিটকে ঘুমন্ত যাত্রীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা গেছেন এবং দুই জন আহত হয়েছেন।গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন, ‌‘লঞ্চ দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিহত ৩ যাত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD