বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

রংপুরে বিএনপি নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে /

রংপুরের ঈদগাহমাঠে গণসমাবেশ আয়োজন করেছে বিএনপি। আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে কানায় কানায় পূর্ণ হয় সমাবেশস্থল।অন্যদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন মোড়ে তাদেরকে টহল দিতে দেখা গেছে।এদিকে জেলা মোটর মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে দুই দিন আগে থেকেই বিএনপির বিভাগীয় গণ সমাবেশে অংশ নিতে রংপুরে আসেন নেতা-কর্মীরা। আবাসিক হোটেলগুলোতে জায়গা না হওয়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সমাবেশস্থলে নির্ঘুম রাত কাটান তারা।জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ধর্মঘট চললেও বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনি বাস, মোটরসাইকেল এবং ট্রেনযোগে রংপুরে এসে পৌঁছেছেন নেতাকর্মীরা। বিএনপির নেতারা জানান, কর্মীদের আগমনে আগের রাতেই সমাবেশস্থল পূর্ণ হয়েছে কানায় কানায়। তাদের জন্য নগরীর ২০টি স্কুল মাঠে অস্থায়ী প্যান্ডেল তৈরি করা হয়েছে বলেও জানান তারা।কেন্দ্রীয় নেতারা বলছেন, বিএনপির সমাবেশকে বাধাগ্রস্ত করতেই ধর্মঘটের ডাক দিয়েছে সরকার। তাতে কোনো লাভ হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।এদিকে একদিন আগেই রংপুরে এসেছেন বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD