বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

‘সুষ্ঠু ভোট হলে বিএনপি ২৯০ আসন পাবে’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে /

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৯০ আসন পাবে।গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম ক্লাবে ‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।এদিন বিএনপির মিডিয়া সেল ওই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে চট্টগ্রামের বিশিষ্টজনরা অংশ নেন।রুমিন ফারহানা বলেন, আজকে কিংবা কালকে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৯০ আসন পাবে। বিএনপি চাইলেই তখন একক সরকার গঠন করতে পারবে। কিন্তু বিএনপি সর্বক্ষেত্রে অংশীদারিত্বে বিশ্বাস করে। এজন্যই জাতীয় সরকারের ধারণা দিয়েছি আমরা।তিনি বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রের যে সর্বনাশ হয়েছে, ক্ষতি হয়েছে, তা পূরণে বিএনপির একলা চলো নীতিতে এগোনো সমীচীন হবে না। বিএনপি এটা মনেপ্রাণে বিশ্বাস করে। কারণ এ দলের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরেছে। বিএনপির হাত ধরেই দেশে গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এসেছিল। অর্থাৎ আমরা সর্বক্ষেত্রে মানুষের অংশীদারত্বে বিশ্বাস করি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD