বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

গুগল খুঁজে দেবে হারানো ফোন

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে /

মোবাইল ফোনটা কোথায় রেখেছেন, তা হঠাৎ অনেকেই মনে করতে পারেন না। অন্য মোবাইল ফোন দিয়ে বার বার ডায়াল করলেই রিং বাজছে, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না। এবার মনে হলো ফোন তো সাইলেন্ট করা।এমনটা প্রায়ই হয় আমাদের সঙ্গে, আর প্রিয় ও কাজের মোবাইল ফোনটি হারিয়ে ফেলার শঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়ে।এমন অবস্থায় মোবাইলটি খুঁজে খুঁজে হয়রান না হয়ে সাহায্য নিন গুগলের। ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তবে মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এ গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখুন। নিজের জি মেইল সাইন ইন করুন। মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ। এবার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিন। তারপর ‘রিং’ অপশন সিলেক্ট করুন।এবার আপনার সাইলেন্ট ফোনটি ফুল ভলিউমে বেজতে শুরু করবে। মজার বিষয় হচ্ছে যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোনে রিং হতেই থাকবে।বুঝতেই পারছেন গুগল কত সহজেই ফোনটিকে খুঁজে দিল। আচ্ছা আরেকটা কথা, আপনাকে ফোনটি খুঁজে পেতে গুগল তখনই সাহায্য করতে পারবে, যখন আপনার ডিভাইসটিতে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD