মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো শিক্ষার্থী ইমনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে /

সড়ক দুর্ঘটনায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল ইমন ঢাকার কল্যাণপুর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।জানা যায়, ইমন শনিবার (৫ নভেম্বর) রাতে ঢাকা থেকে বরিশালে যাচ্ছিছিলেন৷ এসময় ফরিদপুরের ভাঙ্গার মাধবপুরে আসার পর সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আহত হন ইমন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়৷সহপাঠী সূত্রে জানা যায়, মাথা ও নাকে গুরুতর জখম হয়েছিলেন তিনি৷ রবিবার পরিচয়ের অভাবে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে তার চিকিৎসার সুযোগ মেলেনি৷এ বিষয়ে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র সরকার বলেন, বিশ্বাস করা কঠিন যে আমাদের ৫ম ব্যাচের শিক্ষার্থী ইসমাইল ইমন আর নেই। মার্কেটিং বিভাগের জন্য এটি সবচেয়ে দুঃখজনক মুহূর্ত৷ বিদেহী আত্মা শান্তি কামনা করছি৷

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD