বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

খালেদা-তারেকের জন্য চেয়ার খালি রেখে বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২০৬ বার পড়া হয়েছে /

ফরিদপুরে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে শুরু হয় দলটির সমাবেশ। এখন বক্তব্য রাখছেন দলটির স্থানীয় নেতারা।মাঠে গত কয়েক দিন ধরে জড়ো হচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। তাদের স্লোগানে মুখর রয়েছে সমাবেশস্থল।লোডশেডিং, জ্বালানির মূল্য বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশের দিন শনিবার সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মাঠে আসেন তারা।অন্য বিভাগীয় সমাবেশের মতো ফরিদপুরেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য চেয়ার ফাঁকা রাখা হয়েছে। একই ব্যবস্থা রাখা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও।এদিকে সমাবেশ চলা মাঠের পশ্চিম পাশে স্থাপন করা হয়েছে একটি মেডিকেল ক্যাম্প।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD