সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

চাচার হাতে ৫ বছরের ভাতিজা খুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৫৫৬ বার পড়া হয়েছে /

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক ভারসাম্যহীন চাচার দায়ের কোপে নাইম মিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চাচা আব্দুল বারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের দেবেস্থান গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।নিহত নাইম ওই এলাকার নুরুল ইসলাম ওরফে কাদের মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত আব্দুল বারেক একই এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাছিনুর রহমান বলেন, আব্দুল বারেক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত ১০ বছর ধরে তাকে বাড়িতে শিকলে বেঁধে রাখা হতো। মাস তিনেক আগে আব্দুল বারেককে শিকল খুলে দিলে, সে পালিয়ে যায়।তিনি আরো জানান, ঘটনার দিন বেলা সাড়ে ১২ টার দিকে সে বাড়িতে ফিরে আসলেও তাকে কেউ দেখেনি। এদিকে, ভাতিজা নাইমকে তার মা ঘরে ভাত খেতে দিয়ে পুকুর পাড়ে যায়।এসময় আব্দুল বারেক একটি দা দিয়ে শিশুটিকে কুপিয়ে হত্যা করে, মরদেহ কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এসময় নাইমকে মৃত অবস্থায় দেখে পরিবারের লোকজন চিৎকার শুরু করে। পরে পরিবারের অন্য সদস্যরা এসে আব্দুল বারেককে ধরে বাড়ির পাশে গাছে বেঁধে রাখে।
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল বারেককে গ্রেপ্তার করে।ওসি শেখ মোস্তাছিনুর রহমান বলেন, মরদেহ সুরতহাল করে ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD