শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

সাভারে জোড়া লাগানো শিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে /

সাভারে জোড়া লাগানো ২ শিশুর সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।উল্লেখ্য,গত ১৩ মাস আগে সাভারের পলাশ বাড়ি এলাকায় সেলিম ও সীমা নামের এক দম্পতি ঘরে জন্ম নেয় জোড়া লাগানো শিশু।বেশ কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়ে পোস্ট করেন এই দম্পতি। কিন্তু কোনো সাহায্য পায়নি তারা।এরই সূত্র ধরে আজ রবিবার (১৩ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদ কার্যালয়ে সাহায্যের জন্য বসেন এই দম্পতি। এরপরই উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আকম রাজীব শিশু দুইটির আলাদা করার জন্য সকল ধরনের চিকিৎসার ব্যায় বহন করার ব্যবস্থা গ্রহণ করেন। সাভার উপজেলা পরিষদকে তাদের সকল ধরনের সহযোগিতা করার জন্য নির্দেশনাও দিয়েছেন তিনি।এ বিষয়ে উক্ত দম্পতি জানান, গত কয়েক মাস যাবত তারা বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য আবেদন করলেও সাড়া পাননি কোথাও। কিন্তু উপজেলা চেয়ারম্যান তাদের এই বিপদাপন্ন অবস্থা দেখে কোনো সময় ব্যয় না করে বাচ্চাদের সকল চিকিৎসার ব্যয় বহন করার ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় জোড়া লাগানো শিশুদের মা-বাবা দুজনই উপজেলা চেয়ারম্যানের মহানুভবতায় মুগ্ধ হয়ে সৃষ্টিকর্তার কাছে তার দীর্ঘায়ু ও সুন্দর জীবনের জন্য প্রার্থনা করেন।উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সাথে কথা বললে তিনি জানান,’মানুষ মানুষের জন্য’- এই উক্তিটি মাথায় রেখে আমি সবসময় বিপদাপন্ন ও অসহায় দুস্থদের পাশে দাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। জোড়া লাগানো এই শিশুদের চিকিৎসার ব্যয়ের দায়িত্ব গ্রহন করে আমি শুধু চেয়ারম্যানের দায়িত্ব নয় বরং একজন মানুষ হিসেবে এই অবুঝ শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করার একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি।তিনি আরও বলেন, ভবিষ্যতে যেনো আমি এরকম ভাবে সকল মানুষের পাশে দাড়াতে পারি তার জন্য সাভারের জনগণের কাছে দোয়া প্রার্থনা করছি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD