রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

আগামী তিন দিনে শীত বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে /

আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিন দিনে তা কমতে পারে। আজ রবিবার (২০ নভেম্বর) আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া বদলগাছী ১৩ দশমিক ৫, ডিমলায় ১৪ দশমিক এবং দিনাজপুরে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ধারণ করা হয়েছে। এসব এলাকায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। ভোররাতে কুয়াশাও পড়ছে। তবে মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত পড়তে শুরু করছে। দক্ষিণাঞ্চলে শীত পড়বে আরো পরে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯, রাজশাহীতে ১৬ দশমিক ৪, রংপুরে ১৭, ময়মনসিংহে ১৫ দশমিক ৬, সিলেটে ১৭ দশমিক ৬, চট্টগ্রামে ২২ দশমিক ৯, খুলনায় ১৮ দশমিক ৭ এবং বরিশালে ১৮ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনী ও কক্সবাজারে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ধারণ করা হয়েছে। সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিনদিনে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং এর কাছাকাছি এলাকায় বিরাজমান রয়েছে।এদিন ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD