মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

ফোনে চার্জ রাখতে যে ৩টি বিষয়ে সতর্ক থাকবেন

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে /

আধুনিক জীবনে স্মার্টফোন ছাড়া একটি দিনও কল্পনা করা যায় না। ব্যবহৃত স্মার্টফোন কোনো কারণে বন্ধ হলে আমরা অনেক সমস্যায় পরি। তাই হাতের মুঠোয় থাকা ডিভাইসটির ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়াও জরুরি।যদিও বর্তমানে অধিকাংশ স্মার্টফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকে। কিন্তু এই সমস্ত ফোন প্রথমদিকে ভালো সার্ভিস দিলেও,সময়ের সাথে সাথে ব্যাটারি ব্যাকআপের ক্ষমতা কমতে থাকে। তবে তিনটি বিষয়ে সতর্ক থাকলে ফোনের ব্যাটারি ব্যাকআপ দীর্ঘক্ষণ থাকবে।

১. লোকাল চার্জার ব্যবহার না করা

লোকাল চার্জার দিয়ে ফোন চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। লোকাল চার্জারের মাধ্যমে ফোন চার্জ করার কারণে স্মার্টফোনের ব্যাটারি লাইফ অনেক কমে যায়। ক্রমাগত এই কাজ করতে থাকলে ব্যাটারির ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পাবে। শুধু তাই নয় এতে ফোনের মাদার বোর্ডও নষ্ট হয়ে যেতে পারে। তাই লোকাল চার্জার ব্যবহার করা যাবে না।

২. ফাস্ট চার্জার ব্যবহার না করা

কর্মব্যস্ত জীবনে তাড়াতাড়ি মুঠোফোন চার্জ করার জন্য আমরা অনেকেই ফাস্ট চার্জার ব্যবহার করে থাকি। কিন্তু এমনটা করলে অনেক সময়ই ব্যাটারি ব্যাকআপ কম হয়।

৩. বারবার ফোন চার্জ না করা

অনেকেই আছেন মোবাইল ফোন সবসময় চার্জে দিয়ে রাখেন। এতে ব্যাটারির ওপরেও প্রেসার পড়ে। তাই খুব প্রয়োজন না থাকলে, ফোনের ব্যাটারি লেভেল ৩০ শতাংশের কাছাকাছি পৌঁছানোর পর প্লাগ ইন করুন। নাহলে ব্যাটারি নষ্ট হতে পারে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD