
বাংলাদেশে ২০২৪ সালের মধ্যে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে সরকারের দেওয়া অঙ্গীকার শতভাগ শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধন অভিযান বাস্তবায়ন করার লক্ষ্য আজ সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করা হয়।এসময় বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সেলিম মন্ডল বলেন, (২০১৫-২০২৪) এর ঘোষণা অনুযায়ী ২০২৪ সালের মধ্যে শতভাগ জন্ম নিবন্ধন এবং পঞ্চাশ শতাংশ মৃত্যু নিবন্ধন করার অঙ্গীকার করেছেন সরকার। সেই অঙ্গীকার অনুযায়ী আজ আমাদের সর্বপ্রথম কার্যক্রম পরিচালনা করা হয়েছে।তিনি আরও বলেন, পাসপোর্ট, বিবাহ নিবন্ধন, মৃত্যু সনদ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জমি রেজিস্ট্রেশনসহ নানা গুরুত্বপূর্ণ কাজে সব বয়সের জন্ম সনদ দরকার পড়ে। সে জন্য রেজিস্ট্রার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিস জাতীয় পর্যায় হতে স্থানীয় পর্যায় পর্যন্ত জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে অন্যান্য সহায়ক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।স্থানীয় সরকারের উদ্যোগে ২০১০ সাল থেকে খুব সহজেই অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন শুরু করা হয়েছে। এ কার্যক্রমকে আরও বেগবান করতে অনেক উদ্ভাবনমূলক পদক্ষেপ নেয়া হয়েছে। দেশের সকল সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, ক্যান্টনমেন্ট বোর্ড এবং বিভিন্ন দেশের দূতাবাস বা মিশনসহ নিবন্ধক অফিসে অনলাইনে জন্ম নিবন্ধনের কার্যক্রম চলছে। সুনাগরিক হিসেবে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে জন্মনিবন্ধন করা আমাদের কর্তব্য।তিনি বলেন, জন্ম নিবন্ধন করা থাকলে একজন শিশু বা একজন পূর্ণবয়স্ক মানুষ বহু ধরনের সুবিধা পেতে পারেন। এছাড়া প্রত্যেক মানুষকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার সঙ্গে সঙ্গে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , ইউনিয়ন পরিষদের সচিব কামরুল হাসান, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তাইজুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের সদস্য বিল্লাল হোসেন, ৭নং ওয়ার্ডের সদস্য শারজাহান মাদবর, মহিলা ইউপি সদস্য মোছাঃ নুরতাজ, মহিলা ইউপি সদস্য মোছাঃ সাহিদা আক্তার সহ অনেকে।