
কিশোরগঞ্জের নিকলীতে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ সোমবার(১২ ডিসেম্বর) সকালে নিকলী থানার পুলিশ অভিযান চালিয়ে এলাকার বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃতরা হলেন নিকলী উপজেলা সদর ইউনিয়নের মোহরকোনা ভাটিপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোঃ ইসমাইল হোসেন লাল মিয়া (৩৫), দামপাড়া ইউনিয়নের দামপাড়া গ্রামের কিনু মিয়ার ছেলে ফাইজুল ইসলাম (৩০),ও ছাতিরচর ইউনিয়নের ছাতিরচর গ্রামের বরজু মিয়া ছেলে হানিফ মিয়া (৩৭)।নিকলী থানার এস আই ইকবাল হোসেন, এস আই সোহেল রানা,এ. এস আই সালাম এর নেতৃত্বে সংঙ্গী ফোর্সের সহযোগিতায় উক্ত আসামিদের আটক করা হয় বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ। তিনি আরও জানান দুপুরে আটককৃত তিনজনকে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।