সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

চামড়া শিল্প নগরীতে অভিযান: ৫ ট্যানারির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ বার পড়া হয়েছে /

ঢাকার সাভারের চামড়া শিল্পনগরীতে অভিযান চালিয়ে পরিবেশদূষণের দায়ে পাঁচ ট্যানারির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।বুধবার (১৩ই ডিসেম্বর)দুপুরে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।সংযোগ বিচ্ছিন্নকৃত প্রতিষ্ঠানগুলো হলো মমতাজ লেদার লিমিটেড, জহির লেদার , এস,এন,এস লেদার, লিয়েন লেদার, এম,এস ইসমাইল লিমিটেড।পরিবেশ অধিদপ্তরের সহকারী উপপরিচালক তামজিদ আহমেদ জানান, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে যেসব ট্যানারি তরল বর্জ্য ও পানি নির্গত করে পরিবেশ দূষণ করছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর। সেই নির্দেশনা মোতাবেক সাভারের চামড়া শিল্পনগরীতে অভিযান চালিয়ে দেখা গেছে ৫ টি ট্যানারি অবৈধভাবে তরল বর্জ্য দিয়ে পরিবেশ দূষণ করছে। আদালতে লর নির্দেশনা অনুযায়ী মমতাজ লেদার লিমিটেড, জহির লেদার , এস,এন,এস লেদার, লিয়েন লেদার, এম,এস ইসমাইল লিমিটেড নামক প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হলো।এ সময় আরো উপস্থিত ছিলেন,
পরিবেশ অধিদপ্তরের রাকিব আহমেদ,সহকারি প্রতীক হাসান। এছাড়াও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD