বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

টিনএজারদের সুরক্ষায় ফেসবুক ও ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে /

প্রাইভেসি সেটিংসে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক। আর এই সেটিংস আসছে টিনএজারদের জন্য। এর মাধ্যমে ফেসবুকের ডিফল্ট প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনা হবে এবং ফেসবুক ইনস্টাগ্রামে বড়দের পাঠানো অনাকাঙ্ক্ষিত মেসেজ প্রতিরোধ করা হবে।
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, ১৬ বছরের নিচে যে কেউ এখন অ্যাকাউন্ট খুললে তার ক্ষেত্রে নতুন পরিবর্তিত ডিফল্ট প্রাইভেসি সেটিংস কার্যকর হবে। পরবর্তী সময়ে এটি ধীরে ধীরে আগের অ্যাকাউন্টগুলোতেও কার্যকর হবে।সংবাদ মাধ্যম এনগ্যাজেট জানায়, নতুন পরিবর্তনের প্রধান ফিচার হলো যেসব অ্যাডাল্টরা সন্দেহজনক, তারা যেন টিনএজারদের সঙ্গে যোগাযোগ করতে না পারে, তার ব্যবস্থা করা। যেমন ইনস্টাগ্রামে ‘পিপল ইউ মে নো’ ফিচার থেকে অ্যাডাল্টদের বাইরে রাখা। তবে ঠিক কীভাবে প্রতিষ্ঠানটি সন্দেহজনক অ্যাকাউন্টগুলো বের করবে তা জানানো হয়নি।পাশাপাশি ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, তারা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিল্ড্রেন বা এনসিএমইসি’র গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করবে। এর মাধ্যমে টিনএজারদের ঘনিষ্ঠ ছবি শেয়ারিং ঠেকানো হবে।এই নতুন সেটিংস আগামী ডিসেম্বরের মাঝামাঝি চালু হতে পারে। টিনএজারদের পাশাপাশি বড়দের এমন ছবি শেয়ারিংও ঠেকানো হবে এই প্লাটফর্মে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD