মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

রাশিয়ায় বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৮৫ বার পড়া হয়েছে /

রাশিয়ায় অনিবন্ধিত একটি বৃদ্ধনিবাসে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।আজ শনিবার (২৪ ডিসেম্বর) ভোররাত প্রায় সাড়ে ৩টার দিকে সাইবেরিয়ার কেমেরোভা শহরের ওই বেসরকারি বাসভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দমকল ও জরুরি বিভাগের কয়েকশত কর্মী মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভবনটির দ্বিতীয় তলার পুরোটাই পুড়ে গেছে বলে দমকল কর্মকর্তারা জানিয়েছেন। তীব্র ঠাণ্ডার মধ্যে নিম্ন বায়ুচাপের মধ্যেই উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন তারা।ভবনটি স্থানীয় প্রোটেস্টট্যান্ট গির্জার এক যাজকের মালিকানাধীন বলে জানা গেছে। এটি বেআইনিভাবে গৃহহীন বৃদ্ধদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল।জরুরি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, মৃতদের অধিকাংশই ভবনটির বৃদ্ধ বাসিন্দা। তবে কর্তৃপক্ষ ধারণা করছেন, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটিতে থাকা অনেকগুলো হিটারের কারণে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায় বলে মনে করছেন তারা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD