মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

পুতিনকে বাস্তবতা স্বীকারের আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে /

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাস্তবতা স্বীকার করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (২৩ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এই আহ্বান জানিয়েছেন।এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। তবে গত ২২ ডিসেম্বর সাংবাদিকদের সাথে আলাপকালে এই সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে স্বীকার করেন পুতিন। এরপরই রুশ প্রেসিডেন্টকে বাস্তবতা স্বীকারের পাশাপাশি ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।২২ ডিসেম্বরের সংবাদ সম্মেলনে ‘যে কোনোভাবেই হোক আলোচনার মধ্য দিয়ে সব সংঘাতের অবসানের’ কথা বলেন পুতিন। তিনি বলেন, ‘কিয়েভে আমাদের প্রতিপক্ষরা যত দ্রুত এটা বুঝতে পারবে, ততই মঙ্গল।’মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘২৪ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র এবং বাকি দুনিয়া জানতো যে পুতিনের ‘বিশেষ সামরিক অভিযান’ ছিল ইউক্রেনের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধ। অবশেষে ৩০০ দিন পর পুতিন এটিকে যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন।তিনি বলেন, ‘বাস্তবতা স্বীকারের পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা তাকে ইউক্রেন থেকে তার বাহিনী প্রত্যাহার করে এই যুদ্ধ থামানোর আহ্বান জানাই।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD