সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

নাইজেরিয়ায় বাইকার্স ফেস্টিভাল উৎসবে প্রাণ গেল ১৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে /

নাইজেরিয়ায় মোটরসাইকেল নিয়ে মাসব্যাপী বার্ষিক আয়োজন বাইকার্স ফেস্টিভাল উৎসবে অন্তত ১৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক মদ্যপ চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কালাবারে এই উৎসব আয়োজন করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানিয়েছেন, দ্রুতগতিতে চলা একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক চালক। তখন গাড়িটি রাস্তার পাশে দর্শনার্থীদের ওপর আছড়ে পড়ে।দুর্ঘটনার পর অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় অনেক মরদেহ পড়ে আছে।মাসব্যাপী এই বার্ষিক উৎসবে একাধিক আয়োজন থাকে। ২০০৪ সালে চালু হওয়ার পর থেকে উৎসবটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।আফ্রিকা মহাদেশের বৃহত্তম ‘স্ট্রিট পার্টি’ হিসেবে পরিচিত এই উৎসবে স্থানীয় ও বিদেশি পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে। পুরো ডিসেম্বরজুড়ে পর্যটকদের পদচারণ বেড়ে যায়।মঙ্গলবার জনপ্রিয় বাইকার প্যারেডের সময় এই দুর্ঘটনা ঘটে। উৎসবের জন্য বেশ কয়েকটি রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।জনপ্রিয় এই উৎসবে নাইজেরিয়ার সেলিব্রেটি থেকে শুরু করে বাইক চালকরা অংশ নেন। তারা বাহারি পোশাক পরেন, বিভিন্ন স্টান্ট প্রদর্শন করে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD