সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে /

বিশ্বব্যাপী একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ১ হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় বেড়েছে দেড় শতাধিক। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ১৭২ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৩৮ হাজার। এসময় সুস্থ্য হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ১৯ জন।আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে করোনার বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এসময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৩০৪ জন এবং মারা গেছেন ২১৮ জন।এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ৩১০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ৫৪ জন। ব্রাজিলে মারা গেছেন ২০৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৮৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১০৫ জন এবং মারা গেছেন ১২৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭২ জন এবং মারা গেছেন ৩০ জন।একই সময়ে, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ৪৫ জন। চিলিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ৪৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৮৭১ জন এবং মারা গেছেন ১৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪২৩ জন এবং মারা গেছেন ৬৩ জন।বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৮৯৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩ হাজার ৪৬১ জনের এবং সুস্থ্য হয়েছেন ৬৩ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৫৫৫ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD