সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

১৮ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে /

বৈশ্বিক অর্থনীতি ক্রমাগত খারাপ হওয়ায় বিশ্বের অন্যতম বড় অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে।নতুন এই সিদ্ধান্তের ফলে অ্যামাজের মানবসম্পদ বিভাগ ও অ্যামাজন স্টোরসহ বেশ কয়েকটি বিভাগে বড় ধরনের প্রভাব পড়বে বলে সম্প্রতি অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন।তিনি বলেন, বিশ্বের সব প্রতিষ্ঠানই বিভিন্ন সময় বিভিন্ন রকম অবস্থার মধ্যদিয়ে যায়। সবসময় অধিক জনবল বহন করার অবস্থা প্রতিষ্ঠানগুলোর নাও থাকতে পারে।জেসি অবশ্য গত নভেম্বরেই বলেছিলেন অ্যামাজন ২০২৩ সালে তাদের বিভিন্ন আউটলেট থেকে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করবে। তবে সেই সংখ্যা বেড়ে এখন ১৮ হাজার ছাড়িয়ে যাচ্ছে।গত কয়েক বছরে অ্যামাজনসহ অন্যান্য টেক কোম্পানিগুলো করোনার মহামারীর জন্য নতুন কর্মী নিয়োগ বৃদ্ধি করেছিল। কারণ এ সময় গ্রাহক ও চাহিদা তুলনামূলক বেশি ছিল। তবে ক্রমবর্ধমান আর্থিক মন্দায় প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহক ও লাভ হারাতে শুরু করেছে। অ্যান্ডি জ্যাসি তার মেমোতে বলেছেন, অ্যামাজনের এক্সিকিউটিভরা সম্প্রতি বৈঠক করেছেন কীভাবে কোম্পানির ব্যয় কমিয়ে আনা যায়। এই ছাঁটাই প্রক্রিয়া অ্যামাজনকে বড় অংকের খরচ কমাতে দীর্ঘ মেয়াদী সহায়তা করবে।যদিও এই ছাঁটাই প্রক্রিয়াকে তিনি কঠিন একটি কাজ বলে অবহিত করেছেন। চলতি মাসের ১৮ তারিখ থেকেই ছাঁটাই হওয়া কর্মীদের কাছে ছাঁটাইয়ের নোটিশ চলে যাবে বলেও তিনি জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD